আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়া শাখার উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সুমন চৌধুরী: বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়া মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের স্মরণে ২২শে ফেব্রুয়ারি ২০২৬ সিডনির গ্রামীন রেস্তোরার হলরুমে এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে।
অস্ট্রেলিয়ার সর্বজনগ্রাহ্য ব্যক্তিত্ব, ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, কলামিষ্ট ও লেখক ড. কাইউম পারভেজ স্যারের সভাপতিত্বে ও মাকসুদুর রহমান সুমন চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা পর্বে অংশ নেন বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়া ও সহযোগী অংগ সংগঠনের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, আইনজীবী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
শ্রদ্ধেয় কাইউম পারভেজ তার সভাপতির বক্তব্যের পাশাপাশি ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
ড. কাইউম পারভেজ বলেন একুশ শুধু একটি ভাষা আন্দোলনের নয়, একুশ একটি অনুভুতির নাম, একুশ একটি জাতির জন্মের স্পিরিট, যেখান থেকে আমাদের স্বাধীনতার স্পিরিট পেয়েছিলাম।
আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মোল্লা, স্বাধীনতা যুদ্ধের সময় রেডিও বাংলাদেশের চরমপত্র খ্যাত এম আর আখতার মুকুলের সুযোগ্য কন্যা কবিতা পারভেজ, মুক্তিযোদ্ধা এনায়েতুর রহমান বেলাল, চট্রগ্রাম সিটি কলেজের সাবেক নির্বাচিত ভি.পি ও
জি.এস ইফতেখার উদ্দিন ইফতু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নারী উদ্যোক্তা সেলিমা বেগম, অস্ট্রেলিয়া আওয়ামীলীগ একাংশের সাধারণ সম্পাদক আনিসুর রহমান রিতু, যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা হারুনুর রশিদ, গোপালগন্জ এসোসিয়েশন অফ অস্ট্রেলিয়ার সভাপতি, আওয়ামীলীগ নেতা পল সি মধু প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন ব্যারিস্টার আমজাদ খান,
আইনজীবী শামীম সরদার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহজাহান বৈতালিক, ঘাতক দালাল নির্মূল কমিটি অস্ট্রেলিয়ার সহ সভাপতি ও মোহামেডান জাতীয় দলের সাবেক খেলোয়াড় রেজাউল হাসান ভূট্রো, বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সাংগঠনিক সম্পাদক জিয়াউল কবির জিওন, অস্ট্রেলিয়া ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অপু সারোয়ার, নারী নেত্রী ফাহমিদা খন্দকার, মাহদিয়া খান, আওয়ামীলীগ নেতা কামরুল ইসলাম, জাকির হোসাইন কাজি, কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সদস্য সাইফুল ইসলাম তালুকদার, সাবেক চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা তাসনিম উদ্দিন ফাহিম, চট্রগ্রাম সরকারী মডেল কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অপূর্ব বড়ুয়া, সব্য সাচী, শাহরিয়ার মোমেন প্রমুখ।
দোয়া ও মোনাজাত শেষে ইফতার ও রাতের খাবারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন সভাপতি ড. কাইউম পারভেজ।