রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, সিডনির অ্যাশফিল্ড পার্কে একুশে একাডেমী অস্ট্রেলিয়ার আয়োজনে দিনব্যাপী ২৭তম বইমেলা অনুষ্ঠিত হয়েছে। ১৯৯৯ সাল থেকে ২০২৬, গত সাতাশ বছর যাবৎ একুশে একাডেমী অস্ট্রেলিয়া অ্যাশফিল্ড পার্কে বইমেলা আয়োজন করছে।
বীর মুক্তিযোদ্ধা এবং একুশে একাডেমী অস্ট্রেলিয়ার নেতৃত্বে সকাল ৯:২১ মিনিটে প্রভাতফেরি অনুষ্ঠিত হয়। এর পরপরই একুশে একাডেমী অস্ট্রেলিয়ার
সম্মানিত সভাপতি ডঃ সুলতান মাহমুদ ‘একুশে বইমেলা ২০২৬’ এর ২৭তম আসর এর শুভ উদ্বোধন ঘোষণার মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এবারের প্রভাতফেরিতে ২০টি সামাজিক, সাংস্কৃতিক সংগঠন নিজ নিজ সংগঠনের ব্যানার এবং পুষ্পস্তবক নিয়ে অংশগ্রহণ করেছে। উল্লেখ্য, ২০০৬ সালে একুশে একাডেমী অস্ট্রেলিয়া, সিডনির অ্যাশফিল্ড পার্কে আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছে। তারপর থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে দেশীয় আদলে এই মেলায় প্রভাতফেরির আয়োজন করা হয়।
সিডনির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা বয়সী মানুষ পরিবার-পরিজন নিয়ে প্রভাতফেরিতে অংশ নেন। এ ছাড়াও নিউক্যাসেল এবং ক্যানবেরা থেকে বইমেলা প্রাঙ্গণে আগত বাংলাদেশি সাহিত্যপ্রেমীরা, পরিবার-পরিজন নিয়ে প্রভাতফেরিতে অংশগ্রহণ করেন এবং ভাষা শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। মনোমুগ্ধকর প্রভাতফেরির দৃশ্য অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করেন।
দুপুর ১. ০০ টায় সংগঠনের সভাপতি ডঃ সুলতান মাহমুদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ সাজু’র সঞ্চালনায় আলোচনা সভা শুরু হয়। আলোচনায় অংশ নেন অনারেবল অ্যান্থনি ডি’আডাম এমএলসি, মেম্বার অফ দা পার্লামেন্ট, নিউ সাউথ ওয়েলস, ইনার ওয়েস্ট কাউন্সিল এর প্রতিনিধি কাউন্সিলর ভিকি ক্লে, নাতালি স্মাড, সিনিয়র ম্যানেজার, নিউ সাউথ ওয়েলস হেল্থ, ক্যান্টারবেরি ব্যাঙ্কসটাউন কাউন্সিলের শিরিন আখতার, কাউন্সিলর এলিজা আজাদ রহমান টুম্পা, ক্যামডেন কাউন্সিল, কাউন্সিলর অ্যাশ রহমান, ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিল।
এবারের মেলায় কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হয় এমেরিটাস প্রফেসর ডঃ রফিকুল ইসলাম, মাকুয়ারি ইউনিভার্সিটি,
বীর মুক্তিযোদ্ধা উদয় শঙ্কর বড়ুয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, প্রখ্যাত নিউরোলজিস্ট ডঃ এম শরীফ উদ দউলাকে।
পরবর্তীতে, একুশে একাডেমীর কার্যকরী কমিটি এবং উপদেষ্টা কমিটির উপস্থিতিতে ডঃ শাখাওয়াৎ নয়নের সম্পাদনায় ‘মাতৃভাষা’ সাহিত্য সংকলনের মোড়ক উন্মোচন করা হয়। একই সাথে একুশে একাডেমীর নিয়মিত আয়োজন নতুন বইয়ের মোড়ক উন্মোচন, এ বছর অস্ট্রেলিয়া প্রবাসী ৫জন কবি-লেখকের নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
মহান ভাষা আন্দোলনের স্মরণে মঞ্চে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ, গান, কবিতা আবৃত্তি, সংলাপ সহ বিভিন্ন আয়োজন। ডঃ স্বপন পালের পরিকল্পনা ও ব্যবস্থাপনায় মঞ্চসজ্জা সকলেরই নজর কেড়েছে।
একুশে একাডেমীর সহ-সভাপতি পিয়াসা বড়ুয়া’র সঞ্চালনায় একুশে একাডেমীর নিজস্ব সাংস্কৃতিক দল ‘অভিযাত্রী’র পরিবেশনায় নেতৃত্ব দেন অমিয়া মতিন, ফুলকলি ও কিশলয়ের নেতৃত্ব দেন সুমিতা দে, এবং ছোটদের নৃত্যানুষ্ঠানের নেতৃত্ব দেন পিয়াসা বড়ুয়া। সাংস্কৃতিক পর্বে আরও অংশগ্রহণ করেন কিশলয় কচিকাঁচা, জুম্মা
সাংস্কৃতিক সংগঠন, ঢাকা ইউনিভার্সিটি আলামনি অ্যাসোসিয়েশান, ভবের হাট, কবিতা বিকেল, কলাঙ্কন ডান্স অ্যাকাডেমি, মালটিকালচারাল চাইনীজ গ্রুপ সহ বিভিন্ন সাংস্কৃতিক দল।
একুশে একাডেমী অস্ট্রেলিয়ার সভাপতি ডঃ সুলতান মাহমুদ সকল পৃষ্ঠপোষক এবং শুভানুধ্যায়ীকে বিশেষভাবে ধন্যবাদ জানান। এছাড়াও ইনার ওয়েস্ট সিটি কাউন্সিল সহ অন্যান্য কাউন্সিল এর সার্বিকভাবে সহযোগিতার কথাও কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
সবশেষে, সংগঠনের সহ-সভাপতি পিয়াসা বড়ুয়া ‘০৭ ফেব্রুয়ারি ২০২৭, রবিবার’ বইমেলার তারিখ ঘোষণা করে, সকল শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
ডঃ সুলতান মাহমুদ (সভাপতি )
বুলবুল আহমেদ সাজু (সাধারণ সম্পাদক)
একুশে একাডেমী অস্ট্রেলিয়া ইনক্ একুশে একাডেমী অস্ট্রেলিয়া ইনক্