সুমন চৌধুরীঃ সিডনির স্থানীয় গ্রামীণ রেস্তোরার হলরুমে ৯ই ফেব্রুয়ারি ২০২৬ অবৈধ ইউনুস সরকারের একতরফা ও প্রহসনমূলক আওয়ামীলীগ বিহীন মেটিকুলাস ডিজাইনের নির্বাচনের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়া এক আলোচনা ও প্রতিবাদ সভার আয়োজন করেন।
বিশিষ্ট শিক্ষাবিদ, কলামিষ্ট ও লেখক শ্রদ্ধেয় ড. কাইউম পারভেজের সভাপতিত্বে ও মাকসুদুর রহমান সুমন চৌধুরীর সঞ্চালনায় অস্ট্রেলিয়া আওয়ামীলীগ, বঙ্গবন্ধু পরিষদ, সহযোগী অংগ সংগঠনের বিপুল সংখক নেতাকর্মী, রনাঙ্গনের মুক্তিযোদ্ধা ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল প্রানবন্ত হয়ে উঠে।
সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ, কলামিষ্ট ও লেখক শ্রদ্বেয় ড. কাইউম পারভেজ, বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার সংগ্রামী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা এনায়েতুর রহমান বেলাল, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সাবেক সভাপতি ড. নূর রহমান খোকন, সিনিয়র সহ সভাপতি ড. লাভলী রহমান, সাধারণ সম্পাদক কৃষিবিদ আব্দুল জলিল, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের চরমপত্রের লেখক ও পাঠক এম আর আখতার মুকুলের সুযোগ্য কন্যা কবিতা পারভেজ, চট্রগ্রাম সিটি কলজের সাবেক নির্বাচিত ভি.পি ও জিএস ইফতেখার উদ্দীন ইফতু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সেলিমা বেগম, অস্ট্রেলিয়া আওয়ামীলীগের একাংশের সাধারণ সম্পাদক আনিসুর রহমান রিতু, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, অস্ট্রেলিয়া আওয়ামীলীগের ক্রিড়া সম্পাদক রেজাউল হাসান ভূট্রো, অস্ট্রেলিয়া ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও অস্ট্রেলিয়া যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অপু সারোয়ার।
আরো বক্তব্য রাখেন, অস্ট্রেলিয়া যুবলীগ নেতা সাঈদ গোলাম আকবর মাসুদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহজাহান বৈতালিক, গোপালগন্জ এসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার সভাপতি ও আওয়ামীলীগ নেতা পল সি মধু, বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সাংগঠনিক সম্পাদক জিয়াউল কবির জিয়ন, পাবলিক রিলেশন সম্পাদক আব্দুল হালিম সুহাশ, অস্ট্রেলিয়া আওয়ামীলীগ নেতা আনোয়ারুল হক, নন্দন বড়ূয়া।
বাংলাদেশ ছাত্রলীগ অস্ট্রেলিয়া’র ছাত্র সংগঠক, কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সদস্য সাইফুল ইসলাম তালুকদার, সাবেক চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা তাসনিম উদ্দিন ফাহিম, চট্রগ্রাম সরকারী মডেল কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অপূর্ব বড়ুয়া, সব্য সাচী, শাহরিয়ার মোমেন, জিয়ান, কামরুল ইসলাম, রিপন প্রমূখ।
সভার সভাপতি ড. কাইউম পারভেজের সমাপনী বক্তব্য শেষে নৈশভোজের আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করেন।